Wednesday, August 13, 2025

ম্যাচ জয়ের পরও শাস্তি পেলেন প্রোটিয়া অলরাউন্ডার

অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে বড় ব্যবধানে জিতেছে দক্ষিণ আফ্রিকা। তবে জেতার পরও এই ম্যাচে আইসিসির আচরণবিধি ভাঙায় শাস্তি পেয়েছেন দলটির অলরাউন্ডার কর্বিন বশ।

বশকে কোনো আর্থিক জরিমানা করা হয়নি। তবে দক্ষিণ আফ্রিকার এই অলরাউন্ডারের নামের পাশে যুক্ত হয়েছে একটি ডিমেরিট পয়েন্ট। আচরণবিধির লেভেল-১ এর ২.৫ ধারা ভেঙেছেন বশ।

অস্ট্রেলিয়ার ইনিংসের ১৭তম ওভারে ঘটনা। বেন ডোয়ার্শিসকে আউট করার পর আঙুল উঁচিয়ে ড্রেসিং রুমের পথ দেখান বশ। এমন উদযাপনে আইসিসির আচরণবিধি লঙ্ঘন করেছেন এই প্রোটিয়া ক্রিকেটার।

আইসিসির বিবৃতিতে বলা হয়েছে, ‘আন্তর্জাতিক ম্যাচে আউট হওয়া ব্যাটসম্যানকে উদ্দেশ্য করে কোনো কথা, কাজ কিংবা অঙ্গভঙ্গি করা, যা তাকে আক্রমণাত্মক প্রতিক্রিয়া দেখাতে উস্কে দিতে পারে।’

ম্যাচ রেফারির নিকট ভুল স্বীকার করে নিয়েছেন বশ। তাই আনুষ্ঠানিক কোনো শুনানির প্রয়োজন পড়েনি।


Share This Post

শেয়ার করুন

Author:

Note For Readers: The CEO handles all legal and staff issues. Claiming human help before the first hearing isn't part of our rules. Our system uses humans and AI, including freelance journalists, editors, and reporters. The CEO can confirm if your issue involves a person or AI.