Thursday, August 21, 2025

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার উল্টে নিহত ৩

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় প্রাইভেটকার উল্টে তিনজন নিহত হয়েছেন।বৃহস্পতিবার (২১ আগস্ট) সকাল ৬টার দিকে উপজেলার ষোলঘর যাত্রী ছাউনি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা দেওয়ান আজাদ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, এক্সপ্রেসওয়েতে মাওয়া থেকে ঢাকামুখী লেনে দ্রুতগতির প্রাইভেটকার উল্টে ঘটনাস্থলে দুজন নিহত হন। আহত দুজনকে হাসপাতালে নিয়ে গেলে একজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। দুর্ঘটনার প্রায় এক ঘণ্টা যান চলাচল ব্যাহত হয়। হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে উদ্ধার অভিযান পরিচালনা করলে কিছুক্ষণ পর যান চলাচল স্বাভাবিক হয়।

দেওয়ান আজাদ আরও বলেন, তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি। প্রাথমিকভাবে ধারণা, মাত্রা অতিরিক্ত গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে অথবা অজ্ঞাত কোনো গাড়ির ধাক্কায় এমন দুর্ঘটনা ঘটেছে।

Share This Post

শেয়ার করুন

Author:

Note For Readers: The CEO handles all legal and staff issues. Claiming human help before the first hearing isn't part of our rules. Our system uses humans and AI, including freelance journalists, editors, and reporters. The CEO can confirm if your issue involves a person or AI.