লক্ষ্মীপুরে যৌথ বাহিনীর অভিযানে আগ্নেয়াস্ত্র ও ইয়াবা ট্যাবলেটসহ তিন যুবক গ্রেপ্তার হয়েছেন। শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে লক্ষ্মীপুর পৌরসভার পশ্চিম লক্ষ্মীপুর এলাকার একটি বাসায় এ অভিযান পরিচালিত হয়।
গ্রেপ্তারকৃতদের মধ্যে দুজন ভাই। তাঁরা হলেন পশ্চিম লক্ষ্মীপুর এলাকার মনির হোসেনের ছেলে আহম্মদ ফারুক ও আহম্মদ আল আরেফিন। অপরজন হলেন পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড বাঞ্ছানগর এলাকার তোফায়েল আহম্মদের ছেলে আহসান আহম্মেদ।
লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল মোন্নাফ প্রথম আলোকে জানান, এ ঘটনায় উপপরিদর্শক সোহেল রানা বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। আটক তিনজনকে এ মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।