বাংলাদেশ পুলিশের অতিরিক্ত মহাপুলিশ পরিদর্শক (অতিরিক্ত আইজিপি), উপমহাপুলিশ পরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি এবং পুলিশ সুপার (এসপি) পদে ৫২ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করা হয়েছে।
সোমবার (২৫ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পৃথক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, চলতি দায়িত্বে থাকা ১২ জন অতিরিক্ত আইজিপি মর্যাদার কর্মকর্তাকে অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি দেওয়া হয়েছে। সুপার নিউমারারি পদে পদোন্নতিপ্রাপ্ত ছয়জনকে নিয়মিত ডিআইজি হিসেবে পদায়ন করা হয়েছে। অপর একটি প্রজ্ঞাপনে ১২ জন ডিআইজির দপ্তর বদল করা হয়েছে। এছাড়া, আরেকটি প্রজ্ঞাপনে পুলিশ সুপার মর্যাদার ১৪ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করা হয়েছে।