নেত্রকোনার মদন উপজেলার সানজিল মীর (২২) নামের এক তরুণকে সাবেক স্ত্রীর আপত্তিকর ছবি ও ভিডিও ফেসবুকে ছড়িয়ে দেওয়ার মামলায় গ্রেপ্তার করেছে র্যাব-১৪, ময়মনসিংহ। গত সোমবার, ১১ আগস্ট ২০২৫, রাতে রাজধানীর ভাষানটেক এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। এর আগে ১ আগস্ট তাঁর বিরুদ্ধে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়।
গ্রেপ্তার সানজিল মীর মদন উপজেলার নায়েকপুর ইউনিয়নের আলমশ্রী গ্রামের বাসিন্দা বাবুল মীরের ছেলে। r্যাবের সংবাদ বিজ্ঞপ্তি ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, ভুক্তভোগী তরুণী পোশাক কারখানায় চাকরির সুবাদে চট্টগ্রামে থাকতেন। অভিযুক্ত সানজিল মীর সেখানে পাশের বাসায় ভাড়াটিয়া ছিলেন। তিনি তরুণীকে প্রেমের প্রস্তাব দিতেন, কিন্তু তিনি রাজি না হওয়ায় গোপনে তাঁর গোসলের সময় মুঠোফোনে আপত্তিকর ভিডিও ধারণ করেন। ভিডিও ফাঁসের ভয় দেখিয়ে গত ৭ এপ্রিল সানজিল তাঁকে বিয়ে করেন। বিয়ের পরও তিনি আরও কয়েকটি আপত্তিকর ভিডিও ধারণ করেন এবং দুই লাখ টাকা যৌতুক দাবি করতে থাকেন।
মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাইম মোহাম্মদ নাহিদ হাসান মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। r্যাব-১৪ কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. সামসুজ্জামান ১২ আগস্ট, মঙ্গলবার দুপুরে জানান, গ্রেপ্তার সানজিল মীরকে মদন থানা-পুলিশের কাছে হস্তান্তরের প্রস্তুতি চলছে।