গাজীপুরের টঙ্গীতে পিটুনিতে এক যুবকের মৃত্যু হয়েছে। আজ সোমবার সকাল আটটার দিকে টঙ্গী মিলগেট এলাকায় এ ঘটনা ঘটে। নিহত যুবকের পরিচয় পাওয়া যায়নি। তাঁর বয়স আনুমানিক ২২ বছর। তাঁর পরনে কালো প্যান্ট ও নীল শার্ট।
এলাকাবাসী ও পুলিশ জানায়, সকালে একটি যাত্রীবাহী বাস থেকে একটি মুঠোফোন ছিনতাই করে পালিয়ে যাচ্ছিলেন ওই যুবক। এ সময় জনতা ধাওয়া দিয়ে তাঁকে আটক করে পিটুনি দেয়।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার (দক্ষিণ) মোহাম্মদ মহিউদ্দিন আহমেদ বলেন, নিহত যুবকের পরিচয় উদ্ধারের চেষ্টা চলছে। এ ঘটনা আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।