রাজধানীর শেওড়াপাড়ায় ফাহমিদা তাহসিন কেয়া (২৫) নামে চার সন্তানের এক জননীর রহস্যজনক মৃত্যুর ঘটনায় তার স্বামী সিফাত আলী (৩০) সহ নয়জনের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। নিহতের মা নাজমা বেগম বাদী হয়ে মিরপুর মডেল থানায় একটি হত্যা মামলার এজাহার রুজু করেছেন। মামলায় প্রধান আসামি করা হয়েছে সিফাত আলীকে।
শুক্রবার (১ আগস্ট) মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ রোমান মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহত কেয়ার মা নাজমা বেগম একটি এজাহার দায়ের করেছেন, যা হত্যা মামলা হিসেবে রুজু হয়েছে। মামলায় সিফাত আলী, তাদের গাড়িচালকসহ মোট নয়জনকে আসামি করা হয়েছে। আসামিদের গ্রেপ্তারে অভিযান চলমান রয়েছে।
নাজমা বেগম ও তার স্বামী দ্রুত বাসায় পৌঁছে দেখেন সিফাত কেয়াকে নিয়ে পান্থপথের বিআরবি হাসপাতালে যাচ্ছেন। হাসপাতালে পৌঁছে চিকিৎসকরা কেয়াকে মৃত ঘোষণা করেন, এবং সিফাত সেখান থেকে উধাও হয়ে যান। বাসায় ফিরে নাজমা বেগম দেখেন, সিফাত তালা দিয়ে পালিয়ে গেছেন।