গণতান্ত্রিক বাম ঐক্য ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকার দেশ পরিচালনায় সব ক্ষেত্রে ব্যর্থ হয়েছে দাবি করে সরকারের পদত্যাগ দাবি করেছে।
রোববার (৭ সেপ্টেম্বর, ২০২৫) সকাল সাড়ে ১০টায় রাজধানীতে জোটের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান জোটের নেতারা। এতে সভাপতিত্ব করেন গণতান্ত্রিক বাম ঐক্যের সমন্বয়ক ও বাংলাদেশের সাম্যবাদী দলের (এমএল) সভাপতি বীর মুক্তিযোদ্ধা কমরেড হারুন চৌধুরী।
এই পরিস্থিতির প্রেক্ষাপটে গণতান্ত্রিক বাম ঐক্য নেতারা সব অসাম্প্রদায়িক, প্রগতিশীল ও গণতান্ত্রিক রাজনৈতিক দলকে রাজপথে একত্র হওয়ার আহ্বান জানিয়েছেন। পাশাপাশি, আগামী ১৩ সেপ্টেম্বর জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন।