অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস আজ (মঙ্গলবার) বিকেলে আসন্ন জাতীয় নির্বাচনের প্রস্তুতির অগ্রগতি নিয়ে সাতটি রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করবেন। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বিকেল ৫টায় এই বৈঠক অনুষ্ঠিত হবে।
প্রধান উপদেষ্টার প্রেস উইং সোমবার (১ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
এর আগে, রোববার (৩১ আগস্ট) প্রধান উপদেষ্টা বিএনপি, জামায়াতে ইসলামী এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সঙ্গে বৈঠক করেছেন।