Sunday, September 7, 2025

জুলাই গণ-অভ্যুত্থানে ৯১৪ শহীদের তালিকা প্রকাশ করলো ‘জুলাই রেভল্যুশনারি অ্যালায়েন্স

জুলাই রেভল্যুশনারি অ্যালায়েন্স’ নামের একটি সংগঠন জুলাই গণ-অভ্যুত্থানে নিহতদের সংখ্যা নিয়ে নতুন তালিকা প্রকাশ করেছে। তাদের দাবি, এই তালিকায় শহীদের সংখ্যা ৯১৪ জন। এ ছাড়া আরও ৬০০-এর বেশি শহীদের তথ্য তাদের কাছে রয়েছে, যা এখনো তালিকায় অন্তর্ভুক্ত হয়নি।

শনিবার (৬ সেপ্টেম্বর, ২০২৫) বিকেলে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তালিকা প্রকাশ করা হয়। লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের আহ্বায়ক সালেহ মাহমুদ রায়হান, মুখপাত্র ফানতাসির মাহমুদ এবং জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আহমদ সামরান।

সংগঠনটি জানায়, সরকারি গেজেটে অন্তর্ভুক্ত শহীদদের পাশাপাশি বিভিন্ন নির্ভরযোগ্য সূত্র থেকে সংগৃহীত তথ্যের ভিত্তিতে এই তালিকা প্রণয়ন করা হয়েছে। তবে তালিকাটি পূর্ণাঙ্গ নয় বলে তারা উল্লেখ করেন। বর্তমানে শহীদ স্বীকৃতির জন্য পরিবারের পক্ষ থেকে দেওয়া ৬০০-এর বেশি আবেদন ঝুলে আছে। তালিকা প্রণয়নে জাতীয় ও স্থানীয় পত্রিকা, বিভিন্ন এনজিওর তথ্য, এলাকাভিত্তিক তালিকা, সামাজিক যোগাযোগমাধ্যম, শহীদ পরিবারের সাক্ষাৎকার এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী প্রকাশিত গ্রন্থের তথ্য ব্যবহার করা হয়েছে বলে জানায় সংগঠনটি। লিখিত বক্তব্যে বলা হয়, জুলাই গণ-অভ্যুত্থানে রাজধানীসহ দেশের অন্তত ৫৪টি স্থানে হতাহতের ঘটনা ঘটে। এর মধ্যে পুলিশ ও এপিবিএনের গুলিতে সবচেয়ে বেশি মানুষ নিহত হন। এরপর দ্বিতীয় সর্বোচ্চ হতাহতের ঘটনা ঘটে নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের গুলিতে। তৃতীয় সর্বোচ্চ হতাহতের ঘটনা ঘটে বিজিবির গুলিতে। সংবাদ সম্মেলনে জানানো হয়, তালিকা প্রণয়নে ‘জুলাই রেভল্যুশনারি অ্যালায়েন্স’ এবং ‘বাংলাদেশ প্রটেস্ট আর্কাইভ’ যৌথভাবে কাজ করেছে। এ সময় বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকীর পদত্যাগ দাবি করা হয়।
সংগঠনের মুখপাত্র ফানতাসির মাহমুদ অভিযোগ করেন, ‘জুলাই বিপ্লবে ভয়াবহ গণহত্যা সংঘটিত হলেও তার বিচার এখনো হয়নি। অন্তর্বর্তী সরকার এ বিষয়ে কোনো পদক্ষেপ নেয়নি। এভাবে শহীদদের রক্তের ন্যূনতম মর্যাদাটুকুও নিশ্চিত করা হয়নি। ফলে দেশে একটি ভয়ংকর দৃষ্টান্ত তৈরি হয়েছে, যে গণহত্যা হলেও বিচার হয় না, এবং হত্যাকারীরা নির্বিঘ্নে পালিয়ে যেতে পারে।’[](https://www.ittefaq.com.bd/750784/%25E0%25A6%2597%25E0%25A6%25A3-%25E0%25A6%2585%25E0%25A6%25AD%25E0%25A7%258D%25E0%25A6%25AF%25E0%25A7%2581%25E0%25A6%25A4%25E0%25A7%258D%25E0%25A6%25A5%25E0%25A6%25BE%25E0%25A6%25A8%25E0%25A7%2587-%25E0%25A7%25AF%25E0%25A7%25A7%25E0%25A7%25AA-%25E0%25A6%25B6%25E0%25A6%25B9%25E0%25A7%2580%25E0%25A6%25A6%25E0%25A7%2587%25E0%25A6%25B0-%25E0%25A6%25A4%25E0%25A6%25BE%25E0%25A6%25B2%25E0%25A6%25BF%25E0%25A6%2595%25E0%25A6%25BE-%25E0%25A6%25AA%25E0%25A7%258D%25E0%25A6%25B0%25E0%25A6%2595%25E0%25A6%25BE%25E0%25A6%25B6-%25E0%25A6%2595%25E0%25A6%25B0%25E0%25A6%25B2%25E0%25A7%258B)

Share This Post

শেয়ার করুন

Author:

Note For Readers: The CEO handles all legal and staff issues. Claiming human help before the first hearing isn't part of our rules. Our system uses humans and AI, including freelance journalists, editors, and reporters. The CEO can confirm if your issue involves a person or AI.