বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন বাংলাদেশে নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ এস ওয়াই রামাদান।রোববার (৭ সেপ্টেম্বর, ২০২৫) দুপুরে জামায়াত আমিরের বসুন্ধরার কার্যালয়ে এই সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
ফিলিস্তিনের রাষ্ট্রদূত শুরুতে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ-খবর নেন এবং তার পূর্ণ সুস্থতার জন্য দোয়া করেন।
মতবিনিময় সভায় জামায়াত আমির ফিলিস্তিন প্রসঙ্গে বলেন, “বিশ্ব মুসলিম উম্মাহর মতো ফিলিস্তিনের সঙ্গে আমাদের আন্তরিক সম্পর্ক রয়েছে এবং এই সম্পর্ক চিরদিন অটুট থাকবে, ইনশাআল্লাহ। অতীতে ফিলিস্তিনের মজলুম মুসলমানদের ওপর বহুবার জুলুম-নির্যাতনের স্টিমরোলার চালানো হয়েছে। গত দুই বছরেরও বেশি সময় ধরে চলা ইসরায়েলি বোমা হামলায় নারী-শিশুসহ প্রায় ৬৫ হাজার ফিলিস্তিনি শহীদ হয়েছেন এবং প্রায় ১ লাখ ৭০ হাজার ফিলিস্তিনি গুরুতরভাবে আহত হয়েছেন।”
তিনি আরও বলেন, “মানবতার দুশমন ইসরায়েল গাজায় খাবার প্রবেশ করতে দিচ্ছে না। ফলে সেখানে দুর্ভিক্ষ দেখা দিয়েছে। শিশুসহ হাজার হাজার ফিলিস্তিনি অনাহারে মারা যাচ্ছে।”
তিনি বলেন, “সম্প্রতি ইসরায়েল প্রকাশ্যে গাজা দখলের ঘোষণা দিয়েছে এবং সেই লক্ষ্যে গাজা থেকে জোরপূর্বক প্রায় ১০ লাখ ফিলিস্তিনিকে উচ্ছেদ করার ভয়াবহ পরিকল্পনা করেছে। গাজা দখলের এই নীলনকশা ইসরায়েলি আগ্রাসনের নগ্ন বহিঃপ্রকাশ, যা আন্তর্জাতিক আইন, মানবাধিকার ও ন্যায়নীতির সম্পূর্ণ পরিপন্থী। ইসরায়েলের এই হিংস্র দখলদারিত্ব শুধু ফিলিস্তিনের জন্য নয়, বরং গোটা বিশ্বশান্তি, স্থিতিশীলতা ও মানবতার জন্য গুরুতর হুমকি। গাজা সিটি দখল ও ফিলিস্তিনি জনগণকে জোরপূর্বক বাস্তুচ্যুত করার এই ধ্বংসাত্মক পরিকল্পনা অবিলম্বে বন্ধ করতে ইসরায়েলকে বাধ্য করার জন্য জাতিসংঘ, ওআইসি-সহ শান্তিকামী বিশ্বের প্রতি আহ্বান জানাচ্ছি।”
ফিলিস্তিনের রাষ্ট্রদূত বলেন, “গাজা উপত্যকার প্রতি বাংলাদেশের জনগণের অর্থবহ ভালবাসা, সমর্থন ও সহযোগিতার জন্য আমি ফিলিস্তিনের জনগণের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। সেইসঙ্গে আশা প্রকাশ করছি, ফিলিস্তিনের জনগণের প্রতি বাংলাদেশ, বিশেষ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর অর্থবহ সমর্থন, সাহায্য ও সহযোগিতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে, ইনশাআল্লাহ।”
এ সময় জামায়াত আমিরের সঙ্গে উপস্থিত ছিলেন নায়েবে আমির ও সাবেক এমপি ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের, সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের প্রমুখ।
Sunday, September 7, 2025
Author: DhakaGate Desk
Note For Readers: The CEO handles all legal and staff issues. Claiming human help before the first hearing isn't part of our rules. Our system uses humans and AI, including freelance journalists, editors, and reporters. The CEO can confirm if your issue involves a person or AI.
এ সম্পর্কিত আরও খবর
- ফেইসবুক মন্তব্য