বলিউডে প্রচলিত কথা, সালমান খানের হাত যার মাথায় থাকলে তার ক্যারিয়ার উঠে যায়, আর বিরাগভাজন হলে টিকে থাকা কঠিন। সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর *দাবাং* ছবির পরিচালক অভিনব কাশ্যপ সালমান খান ও তার পরিবারের বিরুদ্ধে স্বজনপোষণ এবং ক্যারিয়ার ধ্বংসের অভিযোগ তুলেছিলেন। এবারও সালমানকে নিয়ে ফের বিস্ফোরক মন্তব্য করেছেন এই পরিচালক।
অভিনবের দাবি, *দাবাং* ছবির সময় থেকেই সালমান খান তার সঙ্গে দুর্ব্যবহার করতেন এবং অভিনয়ে মনোযোগও ছিল না। তারকাসুলভ হাবভাব নিয়ে চলতেন তিনি, এমনকি তার আচরণ নাকি ছিল “গুন্ডা-মস্তান”দের মতো।
তার কথায়, “ওদের পুরো পরিবার প্রতিহিংসাপরায়ণ। আমি তাদের কথা না শুনলে তারা টিকতে দেবেন না। *দাবাং* করার আগে বুঝিনি যে সালমান খান এতটা নোংরা মানুষ।”