অ্যান্টিগা, ১ সেপ্টেম্বর ২০২৫: বল হাতে ঝলক দেখালেও ব্যাট হাতে সাকিব আল হাসানের দুঃসময় যেন কাটছিল না। অবশেষে সেই ব্যাটিং খরা কাটিয়ে অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকনসের হয়ে সেন্ট লুসিয়া কিংসের বিপক্ষে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) তাণ্ডব চালালেন সাকিব। মাত্র ২০ বলে ফিফটি হাঁকিয়ে তার দল ফ্যালকনস ২০ ওভারে ২০৪ রানের বিশাল স্কোর গড়ে।
চলতি সিপিএলের শুরু থেকেই ফ্যালকনস ম্যানেজমেন্ট সাকিবের ব্যাটিংয়ের ওপর ভরসা রেখেছে, প্রতি ম্যাচে তাকে ৪ বা ৫ নম্বরে পাঠিয়েছে। আজও এর ব্যতিক্রম হয়নি। ইনিংসের সপ্তম ওভারে ৫১ রানে ২ উইকেট পড়ে যাওয়া অবস্থায় ৪ নম্বরে ব্যাটিংয়ে নামেন সাকিব। এসেই ঝড় তুলে দেন, দলের মোমেন্টাম বদলে যায় মুহূর্তে।
কিংসের হয়ে তাবরেইজ শামসি একমাত্র বোলার হিসেবে প্রভাব ফেলেন, ৪ ওভারে ৩০ রান দিয়ে ফ্যালকনসের ৪ উইকেটের ৩টি তিনি নেন। তবে বাকি বোলাররা ওভারপ্রতি ১০-এর বেশি রান দিয়ে ব্যর্থ হন।