ঠাকুরগাঁও সীমান্তের দৃশ্যপট আগের তুলনায় অনেকটাই বদলে গেছে। এক সময় যেখানে সীমান্ত হত্যা ও চোরাচালান ছিল নিত্যদিনের ঘটনা, সেখানে এখন শান্তির পরিবেশ বিরাজ করছে। সীমান্তে প্রাণহানির সংখ্যা কমেছে, এবং মাদক পাচার ও চোরাচালানের ঘটনাও উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে। এই ইতিবাচক পরিবর্তনের পেছনে রাত-দিন কাজ করছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
এক সময় আতঙ্কে ঘেরা সীমান্ত এখন ধীরে ধীরে নিরাপদ অঞ্চলে পরিণত হচ্ছে। সচেতনতা কার্যক্রম এবং স্থানীয় জনগণের সক্রিয় সহযোগিতার মাধ্যমে এখন একটি নতুন বাস্তবতা তৈরি হয়েছে।
শুধু সীমান্ত হত্যাই নয়, চোরাচালান ও মাদক পাচারও অনেকটাই কমেছে। স্থানীয়রা বলছেন, বিজিবির নিয়মিত টহল, গ্রামে গ্রামে মাইকিং, মসজিদে প্রচারণা এবং স্থানীয়দের সঙ্গে সরাস