Monday, September 8, 2025

ডাকসু: সব মতের শিক্ষার্থীদের নিয়ে স্বপ্নের ক্যাম্পাস গড়তে চায় ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের শেষ দিনের প্রচারে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের ভিপি প্রার্থী সাদিক কায়েম গণমাধ্যমের সঙ্গে কথা বলেন। সমাজবিজ্ঞান অনুষদ, ঢাকা বিশ্ববিদ্যালয়, ৭ আগস্ট। ছাত্রশিবির–সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট গতকাল রোববার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যানটিনের সামনে এক সংবাদ সম্মেলন করে।

সংবাদ সম্মেলনে জোটের নেতারা ডাকসু নির্বাচনের সার্বিক পরিস্থিতি, প্রচার-প্রচারণা এবং সামগ্রিক বিষয় নিয়ে আলোচনা করেন। ভিপি প্রার্থী সাদিক কায়েম বলেন, “আমরা সব শিক্ষার্থীর কাছে পৌঁছানোর চেষ্টা করেছি। আমাদের মূল বার্তা ছিল, শিক্ষার্থীদের কথাই আমাদের কথা, তাঁদের আকাঙ্ক্ষাই আমাদের আকাঙ্ক্ষা।”

নির্বাচিত হলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার পরিবেশ উন্নত করার প্রতিশ্রুতি দেন সাদিক কায়েম। তিনি বলেন, “আগামী এক মাসে কোন কোন কাজ করব, তা আমরা ইশতেহারে দিয়েছি। আমরা আমাদের নীতিগত জায়গায় কাজ করব। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার পরিবেশ উন্নত করব। শিক্ষক মূল্যায়ন নিয়ে কাজ করব। লাইব্রেরি সুযোগ-সুবিধা বাড়ানো নিয়ে কাজ করব।” নারী শিক্ষার্থীদের জন্য নিরাপদ ক্যাম্পাস প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দেন তিনি। তিনি বলেন, “শিক্ষার্থী বোনদের জন্য নিরাপদ ক্যাম্পাস নিশ্চিত না হওয়া পর্যন্ত আমাদের লড়াই চলবে।” জোটের সাধারণ সম্পাদক (জিএস) প্রার্থী এস এম ফরহাদ বলেন, “আমরা আমাদের ইশতেহার শিক্ষার্থীদের কাছে পৌঁছানোর চেষ্টা করেছি এবং শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ পেয়েছি।” তিনি আরও বলেন, “আমরা সব দল–মতের শিক্ষার্থীদের নিয়ে স্বপ্নের ক্যাম্পাস গড়তে চাই।”
আগামীকাল মঙ্গলবার ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হবে। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ চলবে। গতকাল রোববার ছিল প্রচারের শেষ দিন।

Share This Post

শেয়ার করুন

Author:

Note For Readers: The CEO handles all legal and staff issues. Claiming human help before the first hearing isn't part of our rules. Our system uses humans and AI, including freelance journalists, editors, and reporters. The CEO can confirm if your issue involves a person or AI.