ভারতের সংশোধিত ওয়াক্ফ আইন নিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তীব্র সমালোচনা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। তিনি বাংলাদেশের পরিস্থিতি উল্লেখ করে বলেন, "বাংলাদেশের পরিস্থিতি জানেন না? এত তাড়াহুড়োর কী ছিল?" কলকাতায় ইমাম-মুয়াজ্জিনদের সম্মেলনে মমতা বলেন, এই আইন কার্যকর হওয়ার পর পশ্চিমবঙ্গে সহিংসতা ছড়িয়ে পড়েছে। তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে নিয়ন্ত্রণ করার আহ্বান জানান। মমতা মুসলিমদের ধৈর্য ধরার অনুরোধ করেন এবং বলেন, "এক বছর ধৈর্য ধরুন। দিল্লিতে অনেক পরিবর্তন হবে।"
এ আই/এম.আর
