বাংলাদেশের পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা ৬ দফা দাবি আদায়ে আন্দোলন চালিয়ে যাচ্ছেন। প্রধান উপদেষ্টার হস্তক্ষেপে ও শিক্ষা উপদেষ্টার আহ্বানে আন্দোলনরত শিক্ষার্থীরা আজ সচিবালয়ে বৈঠকে বসছেন। এ সময়ে সারা দেশে রেলপথ ব্লকেড কর্মসূচি শিথিল থাকবে।
বৃহস্পতিবার (১৭ এপ্রিল) ভোরে মাসফিক ইসলাম ও জুবায়ের পাটোয়ারী একটি ভিডিওবার্তার মাধ্যমে শিক্ষার্থীদের বৈঠকের বিষয়ে জানান। তারা বলেন, বৈঠকের চূড়ান্ত সিদ্ধান্তের ভিত্তিতে পরবর্তী কর্মসূচি নির্ধারণ করা হবে।
এর আগে বুধবার (১৬ এপ্রিল) সকাল থেকে দেশের বিভিন্ন স্থানে শিক্ষার্থীরা সড়ক অবরোধ কর্মসূচি পালন করেন। সন্ধ্যায় নতুন কর্মসূচি ঘোষণা করা হয়, যেখানে বৃহস্পতিবার সকাল থেকে রেলপথ ব্লক করার ঘোষণা দেওয়া হয়। তবে সরকারের সঙ্গে সহযোগিতার ভিত্তিতে আন্দোলন বাস্তবায়ন করা হবে বলে আন্দোলনকারীরা জানিয়েছেন।
এ আই/এম.আর
.jpeg)