১১ জুন ২০২৫ : বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১০ জনের শরীরে করোনাভাইরাস (কোভিড-১৯) শনাক্ত হয়েছে। বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, দেশে করোনা পরিস্থিতি নিয়মিত পর্যবেক্ষণ করা হচ্ছে এবং সংক্রমণ রোধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। নতুন শনাক্ত রোগীদের চিকিৎসা ও পর্যবেক্ষণ চলছে।
বিস্তারিত তথ্য শিগগিরই প্রকাশ করা হবে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। জনসাধারণকে স্বাস্থ্যবিধি মেনে চলার এবং প্রয়োজনে মাস্ক ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে।
এ.আই/এম.আর
