ঢাকা, ০৪ জুন ২০২৫: ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেড (ডেসকো) জানিয়েছে, বসুন্ধরা ১৩২/৩৩ কেভি গ্রিড উপকেন্দ্রের সোর্স লাইনের সক্ষমতা বৃদ্ধির কাজের জন্য আগামী ১১ থেকে ২৮ জুন পর্যন্ত টানা ১৮ দিন বনানী, বারিধারা, জোয়ারসাহারা, বসুন্ধরা এবং খিলক্ষেত এলাকায় প্রতিদিন এক ঘণ্টা বা তার বেশি সময় ধরে বিদ্যুৎ বিভ্রাট হতে পারে। তবে, প্রতিবারের বিভ্রাট এক ঘণ্টার বেশি স্থায়ী হবে না বলে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ।
ডেসকোর এক বিজ্ঞপ্তিতে বলা হয়, এই বিদ্যুৎ বিভ্রাট উন্নয়নমূলক কাজের জন্য প্রয়োজনীয়। গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে
এ.আই/এম.আর
.jpeg)