৯ জুন, ২০২৫ : গত ২৪ ঘণ্টায় বাংলাদেশে নতুন করে ৫ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এছাড়া, পার্শ্ববর্তী ভারতসহ বেশ কয়েকটি দেশে করোনাভাইরাসের নতুন ধরনের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় জরুরি প্রয়োজন ছাড়া এসব দেশে ভ্রমণে সতর্কতা জারি করেছে স্বাস্থ্য অধিদফতর। সোমবার (৯ জুন) স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
মহামারির শুরু থেকে এ পর্যন্ত দেশে করোনায় মোট মৃত্যু হয়েছে ২৯,৫০০ জনের। অন্যদিকে, করোনায় আক্রান্ত হয়ে সুস্থ হয়েছেন ২০,১৯,৩৬৩ জন। এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩.০৫ শতাংশ।
রোববার (৮ জুন) তথ্য অধিদফতর এক বিজ্ঞপ্তিতে জনগণকে সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছে। বিশেষ করে বয়স্ক ও অসুস্থ ব্যক্তিদের ভিড়যুক্ত স্থান এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে।
স্বাস্থ্য অধিদফতর জনসাধারণকে মাস্ক পরা, সামাজিক দূরত্ব বজায় রাখা এবং স্বাস্থ্যবিধি মেনে চলার বিষয়ে সচেতন থাকার আহ্বান জানিয়েছে।
এ.আই/এম.আর
