৩ জুন ২০২৫, ঢাকা: বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইন্দোনেশিয়ার পররাষ্ট্রবিষয়ক উপমন্ত্রী আরমানাথ খ্রিস্টিয়াবান নাসির। এই সাক্ষাৎ মঙ্গলবার (৩ জুন) রাজধানীর সেনা সদর দপ্তরে অনুষ্ঠিত হয়।
সাক্ষাতের সময় পারস্পরিক কুশল বিনিময়ের পাশাপাশি দুই দেশের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা জোরদার করার বিষয়ে আলোচনা হয়। সামরিক ও নিরাপত্তা খাতে পারস্পরিক সম্পৃক্ততা বৃদ্ধির ওপরও গুরুত্ব দেওয়া হয়। ইন্দোনেশিয়ার উপমন্ত্রী জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশি শান্তিরক্ষীদের গুরুত্বপূর্ণ অবদানের ভূয়সী প্রশংসা করেন।
এই সাক্ষাৎ বাংলাদেশ ও ইন্দোনেশিয়ার মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক ও সহযোগিতা আরও শক্তিশালী করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করা হচ্ছে।
এ.আই/এম.আর
