আন্তর্জাতিক ডেস্ক : ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার দক্ষিণাঞ্চলের রাফা শহরে একটি ত্রাণকেন্দ্রের কাছে ইসরায়েলি সেনাদের গুলিতে অন্তত ২৭ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। এই ঘটনায় ৯০ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন। মঙ্গলবার (৩ জুন ২০২৫) গাজার উদ্ধারকারীদের বরাতে এএফপি এ তথ্য জানিয়েছে।
গাজার বেসামরিক সুরক্ষা দপ্তরের মুখপাত্র মাহমুদ বাসাল জানান, রাফার আল আলম এলাকায় মার্কিন প্রতিষ্ঠান থেকে ত্রাণ নিতে আসা মানুষদের ওপর ইসরায়েলি বাহিনী ট্যাংক ও ড্রোন ব্যবহার করে এলোপাথাড়ি গুলি চালিয়েছে। এর ফলে ব্যাপক হতাহতের ঘটনা ঘটেছে। এর আগে রোববার একই স্থানে হামলায় ৩১ জন নিহত ও ১৭৬ জন আহত হয়েছিল, যদিও ইসরায়েল সেই হামলার দায় অস্বীকার করেছে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, ভোর থেকে হাজারো মানুষ ত্রাণের জন্য আল আলম মোড়ে জড়ো হয়েছিলেন। এ সময় ইসরায়েলি সেনারা ট্যাংক ও ড্রোন থেকে গুলি চালায়। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এ ঘটনায় নিহতের সংখ্যা ২৭ এবং আহতের সংখ্যা ৯০ ছাড়িয়েছে।
ইসরায়েলি সামরিক বাহিনী দাবি করেছে, তারা বেসামরিকদের লক্ষ্য করে গুলি চালায়নি। তাদের দাবি, কিছু সন্দেহভাজন ব্যক্তি তাদের দিকে এগিয়ে আসায় সতর্কতামূলক গুলি চালানো হয়েছে। তবে স্থানীয়রা বলছেন, ইসরায়েলি সেনারা সরাসরি নিরীহ মানুষের ওপর গুলি চালিয়েছে। রানিয়া আল আসতাল নামে এক নারী বলেন, “আমি আমার স্বামীর সঙ্গে ত্রাণ নিতে গিয়েছিলাম, কিন্তু গুলির শব্দে সবাই ছুটে পালাতে বাধ্য হয়েছিল।”
জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস এই ঘটনার ন্যায়বিচার ও নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন। তিনি বলেন, “গাজাবাসীরা খাবারের জন্য জীবন বিপন্ন করছে।
এ.আই/এম.আর
.webp)