Tuesday, June 3, 2025

পুশইন ইস্যুতে দিল্লিকে আবারও চিঠি পাঠাবে ঢাকা

ঢাকা, ৩ জুন ২০২৫: পুশইন ইস্যুতে ভারত সরকারকে আরেকটি চিঠি পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন জানিয়েছেন, এই সমস্যা সমাধানে কনস্যুলার পদ্ধতির মাধ্যমে ভারতের সঙ্গে আলোচনা চালিয়ে যেতে চায় ঢাকা। মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এ কথা বলেন।

তৌহিদ হোসেন বলেন, “পুশইন শারীরিকভাবে ঠেকানো সম্ভব নয়। আমরা এ নিয়ে ভারতের সঙ্গে চিঠি আদান-প্রদান করছি। আজ বা আগামীকাল আরেকটি চিঠি পাঠানো হবে।” তিনি জানান, ভারতের দেওয়া অবৈধ বাংলাদেশি নাগরিকদের তালিকা যাচাই করে অনেককে ফেরত নেওয়া হয়েছে। তবে, এ বিষয়ে দুই পক্ষের মধ্যে ভিন্নমত রয়েছে। কনস্যুলার ডায়ালগের মাধ্যমে এটিকে নিয়মের মধ্যে আনার চেষ্টা চলছে।
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত থেকে ফেরত পাঠানোর বিষয়ে তিনি বলেন, “গত বছর চিঠি দেওয়া হয়েছিল, কিন্তু কোনো জবাব পাওয়া যায়নি। প্রয়োজন হলে আবার চিঠি দেওয়া হবে।”
সীমান্ত হত্যাকাণ্ড প্রসঙ্গে তিনি কঠোর অবস্থান ব্যক্ত করে বলেন, “এটি মেনে নেওয়া যায় না। আমরা শক্ত ভাষায় প্রতিবাদ করব।”
গত এপ্রিলে ভারত তৃতীয় দেশে পণ্য পাঠানোর জন্য বাংলাদেশের ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করেছিল। এ বিষয়ে তৌহিদ হোসেন বলেন, “এটি আমাদের জন্য ইতিবাচক হয়েছে। আমাদের রফতানি ক্ষতিগ্রস্ত হয়নি, বরং চট্টগ্রাম ও সিলেট থেকে সরাসরি পণ্য যাচ্ছে। এটি আমাদের নির্ভরশীলতা কমিয়েছে।”
ভারতের সুবিধা বাতিলের প্রসঙ্গে তিনি বলেন, “আমরাও আমাদের প্রয়োজনে স্থলবন্দর দিয়ে সুতা আমদানি বন্ধ করেছি। ভারত তাদের প্রয়োজনে সুবিধা বাতিল করেছে কিনা, তা আমি জানি না।”
এ.আই/এম.আর

Share This Post

শেয়ার করুন

Author:

Note For Readers: The CEO handles all legal and staff issues. Claiming human help before the first hearing isn't part of our rules. Our system uses humans and AI, including freelance journalists, editors, and reporters. The CEO can confirm if your issue involves a person or AI.