Wednesday, June 4, 2025

পশ্চিম তীরে হজযাত্রীদের বাসে ইসরায়েলি সেনাবাহিনীর হামলা

আন্তর্জাতিক ডেস্ক : পশ্চিম তীরের নাবলুস ও জেনিনে ইসরায়েলি সেনাবাহিনীর অভিযানের সময় হজযাত্রীদের বহনকারী একটি বাসে হামলার ঘটনা ঘটেছে। তুরস্কের সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সির প্রতিবেদনে জানানো হয়, গত শনিবার (৩১ মে) ভোরে ইসরায়েলি সেনাবাহিনী পশ্চিম তীরের বিভিন্ন স্থানে অভিযান চালায়। এ সময় জেনিনে হজযাত্রীদের বাসে ইচ্ছাকৃতভাবে সামরিক যান দিয়ে ধাক্কা দেওয়া হয়। 

বাসটি সৌদি আরবে হজ পালনের উদ্দেশ্যে যাত্রার প্রস্তুতি নিচ্ছিল। যাত্রীদের অধিকাংশই ছিলেন বয়স্ক ও দীর্ঘমেয়াদি রোগে আক্রান্ত। ফিলিস্তিনের সরকারি বার্তা সংস্থা ওয়াফা জানায়, ইসরায়েলি সেনাবাহিনীর যানটি উদ্দেশ্যমূলকভাবে বাসটিকে আঘাত করে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
জেনিনের ডেপুটি গভর্নর মানসুর আল সাআদি এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন, “দখলদার বাহিনী ইচ্ছাকৃতভাবে বাসটিকে ধাক্কা দিয়েছে। যাত্রীদের মধ্যে বয়স্ক ও অসুস্থ ব্যক্তিরা ছিলেন, যারা এতে মানসিকভাবে বিপর্যস্ত হয়েছেন।”
প্রতিবেদনে আরও বলা হয়, অভিযানের সময় দুই ফিলিস্তিনিকে আটক করা হয়েছে। ফিলিস্তিনিরা সাধারণত পশ্চিম তীর থেকে জর্ডান হয়ে বিদেশ ভ্রমণ করে, কারণ ইসরায়েল আন্তর্জাতিক ভ্রমণে নানা বিধিনিষেধ আরোপ করে।

এ.আই/এম.আর

Share This Post

শেয়ার করুন

Author:

Note For Readers: The CEO handles all legal and staff issues. Claiming human help before the first hearing isn't part of our rules. Our system uses humans and AI, including freelance journalists, editors, and reporters. The CEO can confirm if your issue involves a person or AI.