Tuesday, June 24, 2025

মেহেরপুরের গাংনী মহিলা ডিগ্রি কলেজে দুদকের অভিযান: অধ্যক্ষের বিরুদ্ধে সনদ জালিয়াতির অভিযোগ

মেহেরপুরের গাংনী মহিলা ডিগ্রি কলেজে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। কলেজের অধ্যক্ষ খোরশেদ আলীর বিরুদ্ধে ভুয়া বয়স ও শিক্ষাগত সনদ জালিয়াতির মাধ্যমে অধ্যক্ষ পদে বহাল থাকার অভিযোগে এ অভিযান পরিচালিত হয়।

মঙ্গলবার (২৪ জুন) দুপুর ১২টার দিকে দুদকের কুষ্টিয়া আঞ্চলিক কার্যালয়ের সহকারী পরিচালক বুলবুল আহমেদের নেতৃত্বে একটি টিম কলেজে অভিযান চালায়। অভিযানকালে দুদক কর্মকর্তারা কলেজের বিভিন্ন নথিপত্র খতিয়ে দেখেন।
দুদক সূত্র জানায়, অধ্যক্ষ খোরশেদ আলী ভুয়া বয়স দেখিয়ে ও শিক্ষাগত সনদ জালিয়াতি করে দীর্ঘদিন ধরে অধ্যক্ষ পদে কর্মরত রয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ অভিযোগের ভিত্তিতে দুদক তদন্তের জন্য কলেজে সরেজমিন পরিদর্শনে যায়।
দুদকের সহকারী পরিচালক বুলবুল আহমেদ জানান, তদন্ত প্রক্রিয়া চলমান রয়েছে এবং প্রয়োজনীয় তথ্য-উপাত্ত সংগ্রহ করা হচ্ছে। অভিযোগের সত্যতা প্রমাণিত হলে পরবর্তীতে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
এদিকে, অধ্যক্ষ খোরশেদ আলী বর্তমানে ছুটিতে রয়েছেন। তার সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি পাওয়া যাননি।
এ.আই/এম.আর

Share This Post

শেয়ার করুন

Author:

Note For Readers: The CEO handles all legal and staff issues. Claiming human help before the first hearing isn't part of our rules. Our system uses humans and AI, including freelance journalists, editors, and reporters. The CEO can confirm if your issue involves a person or AI.