ঢাকা, ১৪ জুন ২০২৫: মাঠ পর্যায়ের পুলিশের কাছে রাইফেলের মতো অস্ত্র থাকলেও ভারি মারণাস্ত্র থাকবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) মতো বিশেষায়িত ইউনিটের হাতে ভারি অস্ত্র থাকবে।
শনিবার সকাল ১১টায় রাজধানীতে এপিবিএন সদর দপ্তর পরিদর্শন শেষে র্যাব-১ কার্যালয়ে যাওয়ার আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, এপিবিএন, থানা পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সার্বিক উন্নয়নে সরকার কাজ করছে।
তিনি আরও বলেন, অন্তর্বর্তী সরকারের গত ১১ মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির ব্যাপক উন্নতি হয়েছে। তিনি দাবি করেন, দু-একটি ছোটখাটো ঘটনা ছাড়া এবারের ঈদ দেশবাসী শান্তিপূর্ণভাবে উদযাপন করেছেন।
এ.আই/এম.আর
