চীনা কমিউনিস্ট পার্টির (সিপিসি) আমন্ত্রণে বিএনপির উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের চীন সফরের মাধ্যমে বিএনপি ও সিপিসির মধ্যে নতুন সমঝোতা স্বাক্ষরিত হয়েছে, যা দুই দেশের কৌশলগত সম্পর্ককে নতুন মাত্রায় উন্নীত করবে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার (২৭ জুন) চীনের শিয়ান বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
মির্জা ফখরুলের নেতৃত্বে বিএনপি প্রতিনিধি দল শানঝি প্রদেশের জিয়ান শহরতলীর একটি আদর্শ কমিউনিটি পরিদর্শন করেন। সেখানে কমিউনিটি কমিটির সেক্রেটারি তাদের উষ্ণ অভ্যর্থনা জানান এবং স্বাস্থ্যসেবা, স্বেচ্ছাশ্রম, প্রতিবন্ধী পুনর্বাসন ও শিক্ষা কার্যক্রমের বিস্তারিত ব্যাখ্যা প্রদান করেন। প্রতিনিধি দলটি সংযুক্ত জাদুঘর পরিদর্শন করেন, যেখানে চীনের বিপ্লব ও স্বাধীনতার ইতিহাস শিশুদের জন্য উপস্থাপনের কার্যক্রম তুলে ধরা হয়।
সফর শেষে শিয়ান বিমানবন্দরে চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মহাপরিচালকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা বিএনপি প্রতিনিধি দলকে আনুষ্ঠানিকভাবে বিদায় জানান। মির্জা ফখরুল বলেন, “এই সফর ও সমঝোতা বাংলাদেশ ও চীনের মধ্যে সম্পর্ককে আরও জোরদার করবে এবং দুই দেশের জনগণের জন্য পারস্পরিক সুবিধা নিয়ে আসবে।”
প্রতিনিধি দলটি শুক্রবার রাত ৯টা ৪০ মিনিটে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে। সেখানে তাদের স্বাগত জানাবেন ঢাকাস্থ চীনা দূতাবাসের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত।
এ.আই/এম.আর
.jpg)