ঢাকা, ২৫ জুন ২০২৫: বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তার জন্য ইকোটেক্স লিমিটেডের পক্ষ থেকে প্রদত্ত ৩ কোটি টাকার অনুদানের চেক গ্রহণ করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা ফারুক ই আজম, বীর প্রতীক। বুধবার (২৫ জুন) বিকেলে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের নিজ কার্যালয়ে প্রধান উপদেষ্টার পক্ষে তিনি এই চেক গ্রহণ করেন।
ফারুক ই আজম বন্যা দুর্গতদের পাশে দাঁড়ানোর জন্য ইকোটেক্স লিমিটেডকে ধন্যবাদ জানান। মন্ত্রণালয় জানিয়েছে, প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলের জন্য এ পর্যন্ত ২৪২টি চেক, পে-অর্ডার এবং ব্যাংক ড্রাফটের মাধ্যমে মোট ১০১ কোটি ১৬ লাখ ৭২ হাজার ৩০৩ টাকার অনুদান গ্রহণ করা হয়েছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মো. মুস্তাফিজুর রহমান, অতিরিক্ত সচিব এবিএম শফিকুল হায়দার, ইকোটেক্স লিমিটেডের নির্বাহী পরিচালক মো. বিন কাশেম এবং ফিনান্সিয়াল ডিরেক্টর সৈয়দ আব্দুল মান্নান।
এ.আই/এম.আর
.jpg)