সিরিয়ার লাতাকিয়া প্রদেশের গ্রামীণ এলাকায় বুধবার (২৫ জুন) একের পর এক শক্তিশালী বিস্ফোরণে কেঁপে উঠেছে কুরফায়েস গ্রামের আশপাশ। মেহের নিউজ এজেন্সির প্রতিবেদনে জানানো হয়, এই বিস্ফোরণগুলোতে আল জোলানি গোষ্ঠীর সঙ্গে সংশ্লিষ্ট বিদেশি জঙ্গি গোষ্ঠীর ঘাঁটিগুলোকে লক্ষ্য করা হয়েছে। স্থানীয় ও আঞ্চলিক গণমাধ্যম সূত্রে জানা গেছে, ১০টিরও বেশি তীব্র বিস্ফোরণে এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
আল মায়াদিন টিভির প্রতিবেদনে বলা হয়, জোলানি শাসনের তথাকথিত প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ড্রোন ইউনিটের সঙ্গে সংশ্লিষ্ট স্থাপনাগুলোতে এই হামলা হয়েছে। বিস্ফোরণের তীব্রতা এতটাই প্রবল ছিল যে, আশপাশের এলাকার বাসিন্দাদের মধ্যে চরম উৎকণ্ঠা দেখা দিয়েছে।
এ ঘটনার বিস্তারিত তথ্য এখনো প্রকাশিত হয়নি। প্রাথমিক তথ্য অনুযায়ী, এলাকাটিতে ১০টিরও বেশি বিস্ফোরণ সংঘটিত হয়েছে। তবে এই হামলার পেছনে কে বা কারা রয়েছে এবং ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে এখনো স্পষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি। নিরাপত্তা বাহিনী ঘটনাস্থল ঘিরে তদন্ত শুরু করেছে।
এ.আই/এম.আর
