Wednesday, June 25, 2025

ফেসবুকে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটার ভিডিও পোষ্ট করে গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের অভিযোগে জেলা মহিলা লীগের কোষাধ্যক্ষ রাজিয়া সুলতানা শম্পাকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২৪ জুন) রাতে সদর উপজেলার শিয়ালা কলোনি এলাকায় তার নিজ বাসা থেকে তাকে আটক করা হয়।

জানা যায়, চাঁপাইনবাবগঞ্জের পুরোনো স্টেডিয়ামে গত ১০ মে থেকে ২২ জুন পর্যন্ত চেম্বার অব কমার্সের আয়োজনে একটি বাণিজ্য মেলা অনুষ্ঠিত হয়। এই মেলায় শিশুদের খেলনা বিক্রির জন্য স্টল নিয়েছিলেন রাজিয়া সুলতানা শম্পা, যিনি একজন নারী উদ্যোক্তাও। মেলার স্টলে তিনি আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটেন এবং সেই ভিডিও ফেসবুকে পোস্ট করেন। ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। এরপর নিষিদ্ধ সংগঠনের পক্ষে কার্যক্রম পরিচালনার অভিযোগে তাকে আটক করে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানা পুলিশ।

জেলা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি আব্দুল ওয়াহেদ বলেন, “মেলার স্টলে কেক কেটে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালনের বিষয়টি আমার জানা নেই।”
অন্যদিকে, জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক আব্দুর রাহিম জানান, ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিও থেকে মনে হচ্ছে এটি বাণিজ্য মেলার স্টলে ধারণ করা হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান বলেন, “নিষিদ্ধ সংগঠনের পক্ষে কাজ করার অভিযোগে রাজিয়া সুলতানা শম্পাকে তার বাসা থেকে আটক করা হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

এ.আই/এম.আর

Share This Post

শেয়ার করুন

Author:

Note For Readers: The CEO handles all legal and staff issues. Claiming human help before the first hearing isn't part of our rules. Our system uses humans and AI, including freelance journalists, editors, and reporters. The CEO can confirm if your issue involves a person or AI.