Wednesday, June 25, 2025

ইরানে ইসরায়েলের পক্ষে গুপ্তচরবৃত্তির অভিযোগে তিনজনের মৃত্যুদণ্ড কার্যকর

ইরানে ইসরায়েলের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে তিনজনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। বুধবার (২৫ জুন) স্থানীয় সংবাদমাধ্যমের বরাতে আল জাজিরা এ তথ্য জানায়। এ নিয়ে গত ১২ দিনে ইরানে মোট ছয়জন গুপ্তচরের মৃত্যুদণ্ড কার্যকর করা হলো।

মিজান সংবাদ সংস্থার প্রতিবেদনে বলা হয়, এই ব্যক্তিরা ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের সঙ্গে সহযোগিতা করেছিলেন এবং একটি হত্যাকাণ্ডে ব্যবহৃত সরঞ্জাম পাচারের সঙ্গে জড়িত ছিলেন। তদন্তে তাদের দোষী সাব্যস্ত করার পর জাতীয় স্বার্থে দ্রুত মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।
এদিকে, একই অভিযোগে নতুন করে ২৩ জনকে অভিযুক্ত করা হয়েছে। তাদেরও দ্রুত শাস্তি কার্যকর হতে পারে বলে জানা গেছে। তবে এ বিষয়ে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করা হয়নি।
সূত্রের খবর, ইরান মোসাদের সঙ্গে সম্পর্ক এবং দেশে ইসরায়েলের কার্যক্রমে সহায়তার অভিযোগে মৃত্যুদণ্ডপ্রাপ্তদের পরিচয় প্রকাশ করছে না। এছাড়া, ইরানে ব্যাপক ধরপাকড় চলছে। স্কাই নিউজের তথ্য অনুযায়ী, ইসরায়েলের পক্ষে কাজ করার অভিযোগে এ পর্যন্ত ৭০০ জন ভাড়াটে সৈনিককে গ্রেপ্তার করা হয়েছে।
ইরানের সামরিক সূত্র জানায়, গত ১২ দিনে ১০ হাজার ড্রোন জব্দ করা হয়েছে, যেগুলো বিস্ফোরক বহনে সক্ষম। ইসরায়েলের আক্রমণ শুরুর পর থেকে ইরানে ইহুদিবাদী সরকারের গুপ্তচর নেটওয়ার্ক অত্যন্ত সক্রিয় ছিল এবং তারা গুপ্ত হত্যাকাণ্ডে অংশ নিয়েছিল।

এ.আই/এম.আর

Share This Post

শেয়ার করুন

Author:

Note For Readers: The CEO handles all legal and staff issues. Claiming human help before the first hearing isn't part of our rules. Our system uses humans and AI, including freelance journalists, editors, and reporters. The CEO can confirm if your issue involves a person or AI.