ঢাকা, ২০ জুন ২০২৫: ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি) পুলিশের সাবেক অতিরিক্ত আইজিপি মো. ইকবাল বাহারকে হেফাজতে নিয়েছে। শুক্রবার (২০ জুন) সন্ধ্যায় রাজধানীর বেইলি রোড এলাকার একটি বাসা থেকে তাকে হেফাজতে নেয়া হয়।
ইকবাল বাহার পূর্বে চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন। পরবর্তীতে তাকে অতিরিক্ত আইজিপি হিসেবে রাজারবাগ পুলিশের ট্রেনিং অ্যান্ড ইন্সপেকশন ম্যানেজমেন্টে (টিঅ্যান্ডআইএম) বদলি করা হয়। ২০১৯ সালে তিনি সেখান থেকে অবসর গ্রহণ করেন।
ডিবি সূত্রে জানা গেছে, তাকে হেফাজতে নেয়ার কারণ সম্পর্কে এখনো বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। তবে এ ঘটনা নিয়ে বিভিন্ন মহলে আলোচনা চলছে।
এ.আই/এম.আর
