Thursday, June 26, 2025

নারায়ণগঞ্জে স্কুলছাত্রীদের ধর্ষণের অভিযোগে সাবেক শিক্ষক গ্রেপ্তার

নারায়ণগঞ্জের ফতুল্লার পাগলা উচ্চ বিদ্যালয়ের খণ্ডকালীন সাবেক শিক্ষক মিজানুর রহমান ওরফে মিজানকে চার স্কুলছাত্রীকে আটকে রেখে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৫ জুন) দুপুরে ঢাকার মোহাম্মদপুরের সাদেক খান রোডের একটি বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার হেফাজত থেকে তিন ভুক্তভোগী ছাত্রীকে উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তার মিজানুর রহমান বরিশালের আগৈলঝাড়া উপজেলার মৃত আবু তালেব শিকদারের ছেলে। পুলিশ জানায়, মিজান চলতি জুন মাসের ৬, ১১ ও ২৩ তারিখে স্কুলের নবম ও দশম শ্রেণির চার ছাত্রীকে কৌশলে ঢাকায় নিয়ে যান। সেখানে একটি ভাড়া বাসায় আটকে রেখে তাদের একাধিকবার ধর্ষণ করেন। সর্বশেষ ২৩ জুন একজন ছাত্রীকে একইভাবে নিয়ে গেলে, সে ২৪ জুন পালিয়ে এসে পরিবারকে ঘটনার বিস্তারিত জানায়। তার তথ্যের ভিত্তিতে পুলিশ মোহাম্মদপুরে অভিযান চালিয়ে তিনজন ছাত্রীকে উদ্ধার করে এবং মিজানকে গ্রেপ্তার করে।

পুলিশ আরও জানায়, মিজান ঢাকায় বসবাস করলেও ফতুল্লার পাগলা উচ্চ বিদ্যালয়ে আর্ট ও কম্পিউটার ক্লাস নিতেন। শুক্রবার স্কুল বন্ধ থাকায় তিনি শিক্ষার্থীদের প্রলোভন দেখিয়ে ঢাকায় নিয়ে যেতেন এবং ধর্ষণ করতেন।
নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ক সার্কেল) মোহাম্মদ হাসিনুজ্জামান জানান, মিজান অসচ্ছল পরিবারের শিক্ষার্থীদের টার্গেট করতেন। ভুক্তভোগী চার শিক্ষার্থীর মধ্যে দুজন নবম এবং দুজন দশম শ্রেণির ছাত্রী। এ ঘটনায় এক ভুক্তভোগীর বাবা ফতুল্লা থানায় মামলা দায়ের করেছেন। মিজানের বিরুদ্ধে ধর্ষণ ও অপহরণ আইনে মামলা হয়েছে। আদালত তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। উদ্ধারকৃত তিন শিক্ষার্থী আদালতে ২২ ধারায় জবানবন্দি দিয়েছেন

এ.আই/এম.আর

Share This Post

শেয়ার করুন

Author:

Note For Readers: The CEO handles all legal and staff issues. Claiming human help before the first hearing isn't part of our rules. Our system uses humans and AI, including freelance journalists, editors, and reporters. The CEO can confirm if your issue involves a person or AI.