অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দীন। বৃহস্পতিবার (২৬ জুন) বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এর আগে, নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ জানিয়েছেন, ভোটার তালিকায় কারা যুক্ত হবেন তা নির্ধারণের জন্য ভোটার তালিকা আইন সংশোধনের প্রস্তাব আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। এছাড়া, ৭৬টি আসনের সীমানা পুনঃনির্ধারণের জন্য পর্যালোচনা চলছে বলেও তিনি উল্লেখ করেন।
প্রধান উপদেষ্টার সঙ্গে প্রধান নির্বাচন কমিশনার ও ধর্ম মন্ত্রণালয়ের প্রতিনিধিদের সাক্ষাৎ
একই দিন, প্রধান উপদেষ্টা রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ধর্ম মন্ত্রণালয়ের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে তিনি চলতি বছরের হজ ব্যবস্থাপনা সুষ্ঠুভাবে সম্পন্ন করায় ধর্ম মন্ত্রণালয় ও সংশ্লিষ্টদের প্রশংসা করেন। পাশাপাশি, আগামী বছরের হজ ব্যবস্থাপনা নির্বিঘ্নে সম্পন্ন করতে এখন থেকেই প্রস্তুতি শুরুর নির্দেশনা দেন তিনি।
এ.আই/এম.আর
