ইসরায়েলে রোববার (১৫ জুন) রাতে ইরানের ছোড়া ব্যালিস্টিক মিসাইল হামলায় বেশ কয়েকটি স্থানে আঘাত হেনেছে। ইসরায়েলি সংবাদমাধ্যমের খবরে জানা গেছে, এই হামলায় অন্তত ৩০টি মিসাইল ব্যবহৃত হয়েছে, যার মধ্যে বেশ কিছু হাইফা ও তেলআবিবের পূর্বাঞ্চলসহ বিভিন্ন স্থানে আঘাত করেছে।
ইসরায়েলি আর্মি রেডিও জানিয়েছে, হাইফায় একটি মিসাইল সরাসরি আঘাত করেছে, যার ফলে বেশ কয়েকটি গাড়িতে আগুন ধরে যায় এবং দুটি ভবন ক্ষতিগ্রস্ত হয়। এছাড়া, তেলআবিবের পূর্ব দিকে একটি ভবনও মিসাইলের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে। সংবাদমাধ্যম ইয়েদিওথ আহরোনোথ-এর প্রতিবেদনে বলা হয়েছে, উত্তর ইসরায়েলের একটি ভবনেও মিসাইল সরাসরি আঘাত করেছে।
ইসরায়েলের ব্রডকাস্টিং অথরিটি জানায়, লাচিসে এই হামলায় চারজন আহত হয়েছেন এবং হাইফার দুটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। মিসাইল আঘাতের ফলে বিভিন্ন স্থানে আগুন ধরে যাওয়ার ঘটনা ঘটেছে। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, বেশ কয়েকটি গাড়ি দাউ দাউ করে জ্বলছে।
এই হামলা ইসরায়েল-ইরানের মধ্যে চলমান উত্তেজনাকে আরও জটিল করে তুলেছে।
এ.আই/এম.আর
