ফিলিস্তিনের গাজা উপত্যকা এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এই ভূখণ্ডের বেশিরভাগ এলাকা ইসরায়েলি সেনাবাহিনীর দখলে রয়েছে। স্থল অভিযান, জনগণকে এলাকা খালি করার নির্দেশ এবং নিরবচ্ছিন্ন বোমা হামলার মাধ্যমে ইসরায়েলি বাহিনী এই অঞ্চলের নিয়ন্ত্রণ আরও জোরদার করেছে।
এমন পরিস্থিতিতে ইরানের সশস্ত্র বাহিনী ইসরায়েলিদের ফিলিস্তিনের অধিকৃত অঞ্চল ত্যাগ করার আহ্বান জানিয়েছে। তুর্কি সংবাদ সংস্থা আনাদুলু এজেন্সির বরাতে জানা গেছে, ইরানের সামরিক বাহিনী কঠোর সতর্কবার্তা দিয়ে বলেছে, এই অঞ্চলগুলো অদূর ভবিষ্যতে “বসবাসের অযোগ্য” হয়ে পড়বে।
মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে ইরানের এই বক্তব্য ইসরায়েলের দখলদারিত্বের বিরুদ্ধে তাদের দৃঢ় অবস্থানের ইঙ্গিত দেয়। এটি অঞ্চলটিতে আরও অস্থিতিশীলতার আশঙ্কাকে বাড়িয়ে তুলেছে।
বিস্তারিত তথ্যের জন্য অপেক্ষা করা হচ্ছে।
এ.আই/এম.আর
