Saturday, June 21, 2025

ইরানের ড্রোন হামলায় ইসরায়েলের বেইত শেইন শহরে ভবন বিধ্বস্ত

ইসরায়েলের উত্তরাঞ্চলের বেইত শেইন শহরে ইরানের ড্রোন হামলায় একটি দুইতলা ভবন বিধ্বস্ত হয়েছে। শনিবার (২১ জুন) জর্ডান সীমান্তের কাছে অবস্থিত এই শহরে ইরানের একটি আক্রমণাত্মক ড্রোন ইসরায়েলের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ভেদ করে আঘাত হানে। এ ঘটনায় ইসরায়েলি সামরিক বাহিনী ও জরুরি উদ্ধারকর্মীরা ধ্বংসাবশেষ পরীক্ষা করছে।

ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, এটি একটি বিরল ঘটনা, যেখানে ইরানের একমুখী ড্রোন তাদের প্রতিরক্ষাব্যবস্থা অতিক্রম করতে সক্ষম হয়েছে। সিএনএনের প্রতিবেদনে বলা হয়, বিস্ফোরণে ভবনের পাশে বড় গর্ত সৃষ্টি হয়েছে এবং জানালা-দরজা উড়ে গেছে। ইসরায়েলের জরুরি সেবা সংস্থা মাগেন ডেভিড আডম (এমডিএ) ধ্বংসস্তূপে তল্লাশি চালালেও এখনো কোনো হতাহতের খবর পায়নি।
ইরানের দ্বিতীয় ড্রোনটি ইসরায়েলের দক্ষিণাঞ্চলের একটি খোলা এলাকায় আঘাত হানলেও কোনো ক্ষয়ক্ষতি হয়নি। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানায়, ইরানের সর্বশেষ হামলায় অন্তত ছয়টি ড্রোন ছিল, যার মধ্যে কয়েকটি আরাভা মরুভূমি ও গোলান মালভূমিতে পৌঁছানোর আগেই প্রতিহত করা হয়।
ইসরায়েলি সামরিক কর্মকর্তাদের দাবি, গত সপ্তাহে ইসরায়েল ইরানে হামলা শুরু করার পর থেকে ইরান হাজারের বেশি ড্রোন পাঠিয়েছে, যার অধিকাংশই লক্ষ্যবস্তুতে পৌঁছানোর আগে নিষ্ক্রিয় করা হয়েছে। এ ঘটনা ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থার দুর্বলতা নিয়ে প্রশ্ন তুলেছে।
এ.আই/এম.আর

Share This Post

শেয়ার করুন

Author:

Note For Readers: The CEO handles all legal and staff issues. Claiming human help before the first hearing isn't part of our rules. Our system uses humans and AI, including freelance journalists, editors, and reporters. The CEO can confirm if your issue involves a person or AI.