Saturday, June 14, 2025

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলে ২ জন নিহত, আহত ৬৩

ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এ পর্যন্ত দুইজন নিহত এবং ৬৩ জন আহত হয়েছেন। ইসরায়েলের স্বাস্থ্য পরিষেবা সংস্থা মাগেন ডেভিড অ্যাডোম এবং স্থানীয় গণমাধ্যম চ্যানেল ১২ এ তথ্য নিশ্চিত করেছে।

শুক্রবার গভীর রাতে মধ্য ইসরায়েলের রিশন লেজিওন এলাকায় একটি আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্র আঘাত হানে। এতে ঘটনাস্থলেই একজন নিহত এবং ২০ জন আহত হন। নিহত ব্যক্তির পরিচয় এখনো নিশ্চিত করা যায়নি। এর কয়েক ঘণ্টা আগে তেল আবিবে ইরানের আরেকটি ক্ষেপণাস্ত্র হামলায় একজন নারী নিহত হন।
শনিবার চ্যানেল ১২-এর প্রতিবেদনে বলা হয়, হামলায় আহতের সংখ্যা বেড়ে ৬৩-এ পৌঁছেছে, যাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। এছাড়া, তেল আবিবের বিভিন্ন এলাকা থেকে ৪০০-এর বেশি ফিলিস্তিনিকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।
ইসরায়েলের বিমান হামলার প্রতিশোধ হিসেবে শুক্রবার রাতে ইরান তেল আবিবসহ বিভিন্ন শহরে একের পর এক ক্ষেপণাস্ত্র হামলা চালায়। ইসরায়েলের এয়ার ডিফেন্স সিস্টেম অধিকাংশ ক্ষেপণাস্ত্র ধ্বংস করলেও কয়েকটি লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম হয়। ইসরায়েলি দৈনিক হারেৎজ জানায়, রামাত গান শহরে ৯টি আবাসিক ভবন ধ্বংস হয়েছে
এ.আই/এম.আর

Share This Post

শেয়ার করুন

Author:

Note For Readers: The CEO handles all legal and staff issues. Claiming human help before the first hearing isn't part of our rules. Our system uses humans and AI, including freelance journalists, editors, and reporters. The CEO can confirm if your issue involves a person or AI.