Sunday, June 8, 2025

যশোরের ঝিকরগাছায় ঈদের দিন বেড়াতে গিয়ে নিখোঁজ, পঞ্চম শ্রেণির ছাত্রীর মরদেহ পুকুরে

যশোরের ঝিকরগাছা উপজেলায় ঈদের দিন বেড়াতে গিয়ে নিখোঁজ হওয়া পঞ্চম শ্রেণির এক মাদ্রাসাশিক্ষার্থীর মরদেহ একদিন পর পুকুর থেকে উদ্ধার করা হয়েছে। রোববার (৮ জুন) ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার নাভারন ইউনিয়নের মানিকালী গ্রামের একটি পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত সোহানা আক্তার (১১) চাঁদপুর গ্রামের আব্দুল জলিলের মেয়ে এবং বায়সা চাঁদপুর দাখিল মাদ্রাসার পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ছিল। শনিবার (৭ জুন) ঈদুল আজহার দিন সামাজিক যোগাযোগমাধ্যমে তার নিখোঁজের খবর প্রকাশিত হয়। জানা যায়, বিকাল ৩টার দিকে বান্ধবীদের সঙ্গে গদখালীর পানিসারা ফুলমোড়ে বেড়াতে গিয়ে সে নিখোঁজ হয়। পরিবারের সঙ্গে যোগাযোগের জন্য একটি মোবাইল নম্বরও দেওয়া হয়েছিল।
পারিবারিক সূত্রে জানা গেছে, সোহানা তার ফুফুর বাড়িতে বেড়াতে গিয়েছিল। রাত ২টা পর্যন্ত খোঁজাখুঁজি করেও তার সন্ধান মেলেনি। রোববার সকালে ফুফুর বাড়ির পেছনের পুকুরে তার মরদেহ দেখতে পান ফুফু, ফুফা ও প্রতিবেশী মিন্টু। পরে ঝিকরগাছা থানা পুলিশ মরদেহ উদ্ধার করে।
সোহানার ফুফু জানান, “সোহানা আমাদের বাড়িতে তার ফুফাতো বোন ত্বন্বীর সঙ্গে খেলতে এসেছিল। দুপুর ২টার দিকে ত্বন্বী জানায়, সোহানাকে পাওয়া যাচ্ছে না। প্রথমে আমরা বিষয়টি গুরুত্ব দিইনি, কিন্তু বিকেল ৫টার দিকে খোঁজাখুঁজি শুরু করি।”
ঝিকরগাছা থানার ওসি নূর মোহাম্মদ গাজী বলেন, “খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তদন্তের ভিত্তিতে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে।”
এ.আই/এম.আর

Share This Post

শেয়ার করুন

Author:

Note For Readers: The CEO handles all legal and staff issues. Claiming human help before the first hearing isn't part of our rules. Our system uses humans and AI, including freelance journalists, editors, and reporters. The CEO can confirm if your issue involves a person or AI.