অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, জুলাই গণহত্যার বিচার করতে সমগ্র জাতি ঐক্যবদ্ধ। রোববার (২২ জুন) বিকেলে রাজধানীর একটি হোটেলে ‘জুডিশিয়ারি ইনডিপেনডেন্ট দিবস’ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
প্রধান উপদেষ্টা জানান, তরুণরা জুলাই অভ্যুত্থানের মাধ্যমে যে স্বপ্ন দেখেছিল, তা বাস্তবায়ন করা আমাদের দায়িত্ব। তিনি বলেন, “তরুণদের স্বপ্ন বাস্তবায়ন সম্ভব, যদি আমরা সঠিক পথে কাজ করি।”
তিনি আরও বলেন, অতীতে বিচার বিভাগের স্বাধীনতা ছিল না। তবে বর্তমানে বিচার বিভাগ স্বাধীনভাবে কাজ করছে এবং ট্রাইব্যুনালেও স্বাধীনতার সাথে কার্যক্রম পরিচালিত হচ্ছে। বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করতে সংস্কারের প্রয়োজনীয়তার উপরও জোর দেন তিনি।
এ.আই/এম.আর
