শার্শা (যশোর), ১০ জুন ২০২৫: গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জি এম শাহাবুদ্দিন আজমকে ভারতে পালানোর চেষ্টাকালে গ্রেপ্তার করেছে ইমিগ্রেশন পুলিশ। মঙ্গলবার সকাল ১১টার দিকে যশোরের শার্শা সীমান্ত এলাকা থেকে তাকে আটক করা হয়।
জানা যায়, জি এম শাহাবুদ্দিন আজম অবৈধভাবে সীমান্ত পার হওয়ার চেষ্টা করছিলেন। ইমিগ্রেশন পুলিশের তৎপরতায় তাকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় এলাকায় ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে।
বিস্তারিত তদন্ত চলমান রয়েছে এবং আইনি প্রক্রিয়া শুরু করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
এ.আই/এম.আর
