অর্থ আত্মসাতের অভিযোগে দুর্নীতি দমন কমিশন (দুদক) কর্তৃক দায়ের করা মামলায় ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী (সিইও) মনিরুল মাওলাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। সোমবার (২৩ জুন) ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. জাকির হোসেন গালিবের আদালত এই আদেশ প্রদান করেন।
দুদকের পক্ষে মামলার তদন্ত কর্মকর্তা ও উপপরিচালক ইয়াসির আরাফাত আসামিকে কারাগারে আটক রাখার আবেদন করেন। দুদকের পাবলিক প্রসিকিউটর মাহমুদ হোসেন জাহাঙ্গীর জানান, এই মামলাটি চট্টগ্রাম জেলা সমন্বিত কার্যালয়-১-এ দায়ের করা হয়েছে। ফলে ঢাকার আদালতে এ মামলার জামিন বা রিমান্ড শুনানির কোনো সুযোগ নেই। তিনি আরও বলেন, মামলার জামিন বা রিমান্ড সংক্রান্ত শুনানি চট্টগ্রামের আদালতে অনুষ্ঠিত হবে।
এর আগে, রোববার (২২ জুন) দিবাগত রাত পৌনে ১২টার দিকে রাজধানীর ভাটারার একটি আবাসিক এলাকায় নিজ বাসা থেকে মনিরুল মাওলাকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
এ.আই/এম.আর
