খেলাধুলা, ০৯ জুন, ২০২৫ : উয়েফা নেশনস লিগের ফাইনালে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর পর্তুগাল স্পেনের বিরুদ্ধে রোমাঞ্চকর জয় তুলে নিয়েছে। ম্যাচ ২-২ গোলে ড্র হওয়ার পর পেনাল্টি শুটআউটে জিতে পর্তুগাল তাদের দ্বিতীয় নেশনস লিগ শিরোপা জয় করেছে।
২১ মিনিটে মার্টিন জুবিমেনডির গোলে এগিয়ে যায় স্পেন। ২৬ মিনিটে নুনো মেনডেস পর্তুগালের হয়ে সমতা ফেরান। প্রথমার্ধের শেষ মুহূর্তে মিকেল ওয়ারজাবালের গোলে স্পেন আবার এগিয়ে যায়, প্রথমার্ধ শেষে স্কোর ২-১।
দ্বিতীয়ার্ধে পর্তুগাল আক্রমণাত্মক খেলা শুরু করে, স্পেনকে চাপে রাখে। ৬১ মিনিটে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর গোলে ২-২ সমতায় ফেরে পর্তুগাল। ৮৭ মিনিটে রোনাল্ডোর পরিবর্তে মাঠে নামেন গনসালো রামোস।
৯০ মিনিট শেষে স্কোর ২-২ থাকায় খেলা অতিরিক্ত সময়ে গড়ায়। অতিরিক্ত সময়েও দুই দল গোলের সুযোগ পেলেও কেউ গোল করতে পারেনি। ফলাফল অপরিবর্তিত থাকায় পেনাল্টি শুটআউটে গিয়ে পর্তুগাল স্পেনের বিরুদ্ধে জয় তুলে নেয়।
এই জয় রোনাল্ডোর উজ্জ্বল ক্যারিয়ার এবং পর্তুগালের ইউরোপীয় ফুটবলে ক্রমবর্ধমান আধিপত্যকে আরও জোরালো করেছে।
এ.আই/এম.আর
