ইরান ও দখলদার ইসরায়েলের মধ্যে চলমান যুদ্ধ এবং এতে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য জড়িত হওয়ার শঙ্কার মধ্যে ফোনে কথা বলেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। বৃহস্পতিবার (১৯ জুন) তাদের মধ্যে এই কথোপকথন হয়।
কথোপকথনের পর শি জিনপিং এক বিবৃতিতে বলেন, “আন্তর্জাতিক সম্প্রদায়, বিশেষ করে পরাশক্তিগুলো, যাদের যুদ্ধরত দেশগুলোর ওপর প্রভাব রয়েছে, তাদের দ্বন্দ্ব উস্কে দেওয়ার পরিবর্তে নিরসনে কাজ করা উচিত।” এই বিবৃতির মাধ্যমে তিনি পরোক্ষভাবে যুক্তরাষ্ট্রকে যুদ্ধে জড়িত না হওয়ার বার্তা দিয়েছেন। শি আরও দখলদার ইসরায়েলের প্রতি তাৎক্ষণিকভাবে হামলা বন্ধ করার আহ্বান জানিয়েছেন।
অন্যদিকে, পুতিন বলেছেন, “যুদ্ধের মাধ্যমে কোনো লক্ষ্য অর্জন সম্ভব নয়। সমাধানের জন্য কূটনীতির পথ বেছে নিতে হবে।” তিনি এই বিষয়ে সহায়তার জন্য রাশিয়ার প্রস্তুতির কথাও জানিয়েছেন।
এই ফোনালাপ যুদ্ধের উত্তেজনা কমাতে এবং কূটনৈতিক সমাধানের দিকে এগিয়ে যাওয়ার প্রচেষ্টার ইঙ্গিত বহন করে।
এ.আই/এম.আর
