মঙ্গলবার (১৭ জুন ২০২৫) ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানিয়েছেন, ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান সংঘাত নিরসনে মধ্যস্থতাকারী হিসেবে কাজ করতে রাশিয়া প্রস্তুত। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
পেসকভ বলেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন প্রয়োজনে মধ্যস্থতার জন্য প্রস্তুত থাকার কথা জানিয়েছেন। তবে, ইসরায়েলের পক্ষ থেকে মধ্যস্থতা বা শান্তিপূর্ণ সমাধানের প্রতি অনীহা লক্ষ্য করা যাচ্ছে।
প্রতিবেদনে আরও বলা হয়, ইরান রাশিয়ার অন্যতম শীর্ষ মিত্র। তবে রাশিয়া ইসরায়েলের সঙ্গেও বিচ্ছিন্নতা চায় না। দীর্ঘ বছর ধরে ইসরায়েলের সঙ্গে রাশিয়ার সুসম্পর্ক বজায় রয়েছে।
মস্কো স্টেট ইনস্টিটিউট অফ ইন্টারন্যাশনাল রিলেশনসের সহকারী অধ্যাপক নিকোলে সুরকভ বলেন, রাশিয়া আন্তরিকভাবে রাজনৈতিক সমাধানের চেষ্টা করছে। তবে ক্রেমলিন একটি জটিল ভারসাম্য রক্ষার কৌশল অবলম্বন করছে।
এ.আই/এম.আর
