শরিয়তপুরের জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ আশরাফ উদ্দিনকে এক নারীর সঙ্গে আপত্তিকর ভিডিও ভাইরাল হওয়ার পর ওএসডি (বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা) করা হয়েছে। শনিবার (২১ জুন ২০২৫) জনপ্রশাসন মন্ত্রণালয় এই সিদ্ধান্তের প্রজ্ঞাপন জারি করে। ২৭তম বিসিএস প্রশাসন ক্যাডারের এই কর্মকর্তার বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয়েছে।
শরীয়তপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) পিংকি সাহা এই তথ্য নিশ্চিত করেছেন।
জানা গেছে, শুক্রবার (২০ জুন) সকাল থেকে টেলিগ্রাম ও ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে মোহাম্মদ আশরাফ উদ্দিনের সঙ্গে এক নারীর আপত্তিকর ভিডিও ও চারটি ছবি ছড়িয়ে পড়ে। এই ঘটনা শরীয়তপুরসহ সারা দেশে ব্যাপক আলোচনার জন্ম দেয়।
ভিডিওতে থাকা ওই নারী টাঙ্গাইল সদর উপজেলার সাবালিয়া এলাকার বাসিন্দা। তিনি মোহাম্মদ আশরাফ উদ্দিনের স্ত্রীর বড় বোনের জামাইয়ের আত্মীয়। পারিবারিক সম্পর্কের সূত্র ধরে তাদের মধ্যে ঘনিষ্ঠতা গড়ে ওঠে।
মোহাম্মদ আশরাফ উদ্দিন ২০২৪ সালের ৩ নভেম্বর শরীয়তপুরের জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। এর আগে তিনি প্রতিবন্ধী উন্নয়ন ও নিউরো-ডেভেলপমেন্ট ট্রাস্টের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।
এই ঘটনায় জনপ্রশাসন মন্ত্রণালয় দ্রুত ব্যবস্থা নিয়েছে এবং তদন্তের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে বলে জানা গেছে।
এ.আই/এম.আর
