Sunday, June 8, 2025

যুক্তরাজ্যে সাক্ষাৎ করতে চেয়ে ড. ইউনূসকে চিঠি দিলেন টিউলিপ সিদ্দিক

ঢাকা, ০৮ জুন ২০২৫ : অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আগামীকাল সোমবার যুক্তরাজ্যে চারদিনের সফরে যাচ্ছেন। এই সফরের সময় তার সঙ্গে সাক্ষাৎ করতে চান যুক্তরাজ্যের সাবেক সিটি মিনিস্টার ও ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক। এ লক্ষ্যে তিনি ড. ইউনূসকে একটি চিঠি পাঠিয়েছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এ তথ্য জানিয়েছে।  

চিঠিতে টিউলিপ সিদ্দিক উল্লেখ করেছেন, তিনি বাংলাদেশের দুর্নীতি দমন কমিশনের (দুদক) ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’ অভিযোগের বিষয়ে ড. ইউনূসের সঙ্গে আলোচনা করে ভুল বোঝাবুঝি দূর করতে চান। তিনি লিখেছেন, “লন্ডনে আপনার সফরকালে আমাদের সাক্ষাতের সুযোগ হলে, আমার খালা ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সম্পর্কিত কিছু প্রশ্নের জবাব দেওয়ার সুযোগ পাব। এই বৈঠক দুদকের সৃষ্ট ভুল বোঝাবুঝি দূর করতে সহায়ক হবে।”
টিউলিপ আরও জানিয়েছেন, তিনি লন্ডনে জন্মগ্রহণকারী ব্রিটিশ নাগরিক এবং গত এক দশক ধরে হ্যাম্পস্টেড ও হাইগেটের সংসদ সদস্য। তিনি বাংলাদেশের প্রতি আবেগ থাকলেও সেখানে তার কোনো ব্যবসায়িক স্বার্থ নেই। তিনি অভিযোগ করেন, তার আইনজীবীরা দুদকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও কোনো সাড়া পাননি। এমনকি দুদক ঢাকার একটি ‘অজানা ঠিকানায়’ কাগজপত্র পাঠাচ্ছে এবং তদন্তের প্রতিটি পদক্ষেপ সংবাদমাধ্যমে ফাঁস করা হচ্ছে।
টিউলিপ সিদ্দিক বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি। তার বিরুদ্ধে দুদকের অভিযোগ, তিনি ও তার মা শেখ হাসিনার শাসনামলে ক্ষমতার অপব্যবহার করে ৭,২০০ বর্গফুটের একটি প্লট অবৈধভাবে পেয়েছেন। তবে টিউলিপ এসব অভিযোগ অস্বীকার করেছেন এবং তার আইনি দল এগুলোকে ‘ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’ বলে উল্লেখ করেছে। তিনি জানান, এ বিষয়ে দুদক তার সঙ্গে বা তার আইনজীবীদের সঙ্গে আনুষ্ঠানিকভাবে কোনো যোগাযোগ করেনি।
এ.আই/এম.আর

Share This Post

শেয়ার করুন

Author:

Note For Readers: The CEO handles all legal and staff issues. Claiming human help before the first hearing isn't part of our rules. Our system uses humans and AI, including freelance journalists, editors, and reporters. The CEO can confirm if your issue involves a person or AI.