ঢাকা, ১৭ জুন ২০২৫: গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে দেশে দুইজনের মৃত্যু হয়েছে। এই সময়ের মধ্যে নতুন করে আরও ১৮ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। মঙ্গলবার (১৭ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তি অনুযায়ী, মৃত দুই ব্যক্তির মধ্যে একজন পুরুষ ও একজন নারী। তাদের মধ্যে একজনের বয়স ৪১ থেকে ৫০ বছর এবং অপরজনের বয়স ৭১ থেকে ৮০ বছরের মধ্যে। চলতি বছরে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মোট ৭ জনের মৃত্যু হয়েছে, এবং মোট ৩৩১ জনের শরীরে ভাইরাসটি শনাক্ত হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, সোমবার (১৬ জুন) সকাল ৮টা থেকে মঙ্গলবার (১৭ জুন) সকাল ৮টা পর্যন্ত ৩৭২টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে শনাক্তের হার ছিল ৫.৭৭ শতাংশ। স্বাস্থ্য বিভাগ জনসাধারণকে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দিয়েছে।
এ.আই/এম.আর
