অবকাশ শেষে হাইকোর্ট বিভাগে বিচারকাজ পরিচালনার জন্য ৪৯টি বেঞ্চ গঠন করেছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। আগামী রোববার (২২ জুন) সকাল সাড়ে ১০টা থেকে এসব বেঞ্চে বিচারকাজ শুরু হবে।
মঙ্গলবার (১৭ জুন) প্রধান বিচারপতির এই আদেশ সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে। নোটিশে বলা হয়েছে, হাইকোর্ট বিভাগে বিচারকাজ পরিচালনার জন্য ২৮টি দ্বৈত বেঞ্চ এবং ২১টি একক বেঞ্চ গঠন করা হয়েছে। এতে প্রতিটি বেঞ্চের নাম এবং তাদের বিচারিক এখতিয়ার সুনির্দিষ্টভাবে উল্লেখ করা হয়েছে।
এই পদক্ষেপটি বিচারকাজে গতি আনতে এবং মামলার জট কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
এ.আই/এম.আর
