সংযুক্ত আরব আমিরাত (ইউএই) সোমবার (২৩ জুন, ২০২৫) রাতে তাদের আকাশসীমা বন্ধ করে দিয়েছে। এই পদক্ষেপ নেওয়া হয়েছে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড কর্পস (আইআরজিসি) কর্তৃক কাতার ও ইরাকে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলার পর।
ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইটরাডার২৪ এক্স প্ল্যাটফর্মে জানিয়েছে, ফ্লাইট পাথ এবং এয়ার ট্রাফিক কন্ট্রোল অডিওর ভিত্তিতে সংযুক্ত আরব আমিরাতের আকাশসীমা বন্ধ করা হয়েছে। এর আগে, কাতারের রাজধানী দোহার নিকটবর্তী আল উদেইদ বিমানঘাঁটিতে ইরান ক্ষেপণাস্ত্র হামলা চালায়, যেখানে মার্কিন সেনারা অবস্থান করছে।
ইসরায়েলি এক কর্মকর্তার বরাতে জানা গেছে, ইরান কাতারের এই ঘাঁটি লক্ষ্য করে মোট ১০টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এছাড়া, ইরাকের মার্কিন ঘাঁটিগুলোও হামলার লক্ষ্যবস্তু ছিল বলে জানা গেছে।
এই হামলার প্রেক্ষাপটে মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও তীব্র হয়েছে। বিশ্লেষকরা আশঙ্কা করছেন, এই ঘটনা আঞ্চলিক সংঘাতকে আরও জটিল করে তুলতে পারে।
এ.আই/এম.আর
